প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অদ্য ২৭শে মে ২০২৫ইং তারিখে বেলা ১১.০০ ঘটিকায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (হাইব্রিড সিস্টেমে) ইমান্যুয়েলস পার্টি সেন্টার, রোড # ১৩৫, বাড়ি # ৮, গুলশান, ঢাকা এবং অনলাইন (https://agmbd.live/paramount2025) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর সম্মানীত চেয়ারম্যান জনাব সাখাওয়াত হোসেন। সভায় কোম্পানীর পরিচালকমন্ডলী, উদ্যোক্তাগণ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সম্মুখে শেয়ারহোল্ডারবৃন্দ সর্বসম্মতভাবে ২০২৪ইং সালের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন।
